- প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪২ এএম
রোমে বরিশাল জেলা বাসীর মিলন মেলা
ফাহিমা রিয়াজ,ইতালি প্রতিনিধিঃ
বরিশাল জেলা সমিতি ইতালির নবগঠিত কমিটির সভাপতি স্বপন হাওলাদার ও সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিক এর আমন্ত্রণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত আনন্দ মেলা।
রোমের মনোরম ইউর পার্কে এই আয়োজনে মিলিত হন প্রবাসী বরিশালের প্রবীণ ও নবীন নেতৃবৃন্দসহ অসংখ্য নারী-পুরুষ ও শিশু। রঙিন পোশাক, হাসি-আনন্দ আর প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
মজিবর শিকদার মোঃ হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আনিসুজ্জামান,নাসিম আহমেদ,
আমিনুল ইসলাম বাতেন, সুমন হক ভূঁইয়া,
মামুন খান,সরোয়ার সরদার, মোহাম্মদ জসিম, সাইদুর হাওলাদার। বক্তব্য রাখেন
এ সময় উপস্থিত ছিলেন আলমগীর জমাদার, মনিরুজ্জামান,
আজম শিকদার, কবির ঘরামী
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন,
শরীয়তপুর জেলা সমিতির সভাপতি আব্দুর রব ফকির,ঢাকা জেলা সমিতির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন ,কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইশহাক,৮ নং কমুনের উপদেষ্টা মোঃ কবির হোসেন,সহ আরো অনেকে
বাহারি খাবারের সমৃদ্ধ আয়োজন প্রবাসীদের আনন্দে নতুন মাত্রা যোগ করে। দুপুরের ভুরিভোজ শেষে শুরু হয় শুভেচ্ছা বক্তব্য ও আলোচনার পর্ব।
বক্তারা বরিশাল জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত প্রকাশ করেন।
সভাপতি স্বপন হাওলাদার তার বক্তব্যে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসী বরিশালবাসীর ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিক ভিডিও কলে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
সবশেষে আয়োজনটি রূপ নেয় প্রবাসী বরিশালবাসীর এক অনন্য মিলনমেলায়, যেখানে ছিল বন্ধুত্ব, ভ্রাতৃত্ব আর প্রবাস জীবনের অকৃত্রিম ভালোবাসার উষ্ণ আবহ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!