- প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ০৮:১৯ পিএম
রংপুরে অবৈধ অস্ত্রসহ ব্যাংকের গানম্যান আটক
রিয়াজুল হক সাগর, রংপুর ।
রংপুরে একটি একনলা ১২ বোরের বন্দুক ও ১০ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি অবৈধ অস্ত্র, ভুয়া অস্ত্রের লাইসেন্স ও জাল কাগজপত্রও জব্দ করা হয়।
রোববার দুপুরে যমুনা ব্যাংকের গানম্যান রেজাকুল ইসলাম এর দেওয়া তথ্য মতে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও পীরগাছা থানা পুলিশের যৌথ অভিযানে রংপুর নগরীর টার্মিনালের বদরগঞ্জ রোডে যমুনা ব্যাংক শাখা থেকে অবৈধ অস্ত্র ও ভুয়া কাগজপত্র উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,রংপুর নগরীর শংকরপুর এলাকার নছিম উদ্দিন মাস্টারের ছেলে রেজাকুল ইসলাম তুহিন (৪৫)।
এ ঘটনার বিষয় নিশ্চিত করে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন,ভুয়া কাগজপত্র সহ অস্ত্র কিনেছে রেজাউল ইসলাম। এ কারণেই কোন কাগজপত্র দেখাতে পারেনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করি। তিন দিনের রিমান্ড শেষে টার্মিনাল যমুনা ব্যাংক শাখা থেকে অবৈধ অস্ত্র ও ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। এর সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য যে, গত১৬ জুলাই) রংপুর নগরীর টার্মিনাল বদরগঞ্জ রোড যমুনা ব্যাংকের নিচ থেকে রেজাকুল ইসলাম ও আল আমিন কে গ্রেফতার করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া লাইসেন্স ও জাল কাগজপত্র তৈরি করে অবৈধভাবে অস্ত্র সরবরাহ করে আসছিল।
পুলিশ জানায়, গত ৯ জুলাই যমুনা ব্যাংকের পীরগাছা শাখায় অস্ত্র ও গোলাবারুদ যাচাইয়ের সময় বেসরকারি নিরাপত্তা প্রহরী আল-আমিনের কাছে থাকা অস্ত্রের লাইসেন্সে ত্রুটি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে এসআই সফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে একটি একনলা ১২ বোরের বন্দুক, ৫ রাউন্ড গুলি এবং একটি ভূয়া লাইসেন্স জব্দ করা হয়। পরবর্তীতে লাইসেন্সের সত্যতা যাচাই করতে পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে পত্র পাঠানো হয়। তিনি যাচাই করে লিখিতভাবে জানান, লাইসেন্সটি তাদের কার্যালয় থেকে ইস্যু বা নবায়ন করা হয়নি।
এ প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে মিঠাপুকুর থানা এলাকা থেকে আল-আমিনকে গ্রেপ্তার করে পীরগাছা থানা পুলিশ। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে ওই লাইসেন্স সরবরাহকারী চক্রের মূল হোতা রেজাকুল ইসলাম তুহিনকে রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে ৪৯টি ভূয়া অস্ত্রের লাইসেন্স ও কাগজপত্রসহ গ্রেপ্তার করা হয়।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!