- প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫ ০৯:০২ পিএম
রংপুরে হত্যা মামলায় আইনজীবী কারাগারে
রিয়াজুল হক সাগর, রংপুর।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিন হত্যা ও এক হত্যা চেষ্টার মামলার আসামি রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালতের বিচারক।
রবিবার (১৩ জুলাই) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান খান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আব্দুল হক প্রামাণিক রংপুরের আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এবং আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।
আব্দুল হক প্রামাণিক বৈষম্যবিরোধী আন্দোলনে কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম, স্বর্ণ শিল্পী মুসলিম উদ্দিন মিলন, সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা এবং মমদেল হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে তিনি উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার রবিবার রংপুরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।
জামিন আবেদনের শুনানিতে তার পক্ষে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ আইনজীবী উপস্থিত ছিলেন।
আদালতে উপস্থিত আইনজীবী রোকনুজ্জামান রোকন আব্দুল হক প্রামাণিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই বিভাগের আরো খবর
-
সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানিতে দীর্ঘদিনের একটি ব্যবসায়ী বলয়ের প্রভাব এখনো...
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!