- প্রকাশিত: ২২ জুন ২০২৬ ০৮:০৬ পিএম
রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকার ‘নর্থ ভিউ’ হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে নুজসাত নামের এক এইচএসসি পরীক্ষার্থী তরুণীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২২ জুন) বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত নুজসাত রংপুর নগরীর খলিফাপাড়া এলাকার বাসিন্দা এবং রংপুর ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই তরুণী হোটেলের ছাদে মোবাইলে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি ছাদের কার্নিশের দিকে এগিয়ে যান এবং সেখান থেকে নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে পুলিশ জানিয়েছে, তরুণীর এই মৃত্যুকে প্রাথমিকভাবে রহস্যজনক মনে হচ্ছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!