- প্রকাশিত: ১১ জুলাই ২০২৫ ১১:০৬ পিএম
রংপুরে ৫৫ কেজি গাঁজা উদ্ধার একজন গ্রেফতার
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ট ভ্যান। এ সময় শামীম মিয়া (২৯) নামের একজনকে গ্রেফতার করে র্যাব আভিযানিক দল। গ্রেফতার শামীম মিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু গ্রামের মুনছুর আলীর ছেলে।
গতকাল শুক্রবার দুপুরে শামীম মিয়াকে মাদক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।
ওসি জানান, র্যাব-১৩ সদর কোম্পানী রংপুরের একটি আভিযানিক দল বৃহস্পতিবার উপজেলায় কুর্শা ইউনিয়নের মীরবার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালায়। বেলা আড়াইটার দিকে আভিযানিক দল মহাসড়কে সাদা হলুদ রংয়ের কাভার্ড ভ্যান থামনোর সংকেত দিলে চেকপোস্টের সামনে কাভার্ড ভ্যান রেখে গাড়ী থেকে নেমে পালিয়ে যাওয়া চেষ্টা করে শামীম মিয়া। ধাওয়া করে আটকের পর শামিমের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ড ভ্যানে রাখা ব্যাগের ভিতর থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার র্যাবের আভিযানিক দল। এ সময় জব্দ করা হয় একটি এ্যান্ড্রোয়েড ও একটি বাটন মোবাইল এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ট ভ্যানটি।
কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, উদ্ধার হওয়ার বিপুল পরিমান মাদক গাঁজার মুল্য প্রায় ১১ লাখ টাকা। এ ব্যাপারে শুক্রবার র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা দায়ের করেছে। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ট ভ্যানটি জব্দ তালিকায় লিপিবদ্ধ করে থানা চত্তরে রাখা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!