- প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ ০৮:৩১ এএম
রাতের আঁধারে ছাত্রদল নেতার ভবন ভাংচুর করলো কারা!
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ রাতের আঁধারে ছাত্রদল নেতার নির্মানাধীন ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে দরজা-জানালা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম শরিফাবাদ গ্রামের।
মাহিলাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পশ্চিম শরিফাবাদ এলাকার বাসিন্দা কাওসার সিকদার অভিযোগ করে বলেন, বুধবার দিবাগত রাতে আমার নতুন নির্মানাধীন ভবনে মোটরসাইকেল রেখে পূরনো বাড়িতে ঘুমাতে যাই। পরেরদিন বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের লোকজন নির্মানাধীন ভবনের গ্লাস ভাংগার খবর দেয়। খবরপেয়ে ঘটনাস্থলে এসে দেখি কে বা কারা ইট-পাটকেল নিক্ষেপ দরজার দুইটি থাইগ্লাস ভেঙ্গে ফেলেছে। তিনি আরও জানান, এরআগেও নির্মানের শুরুতে ভবনের দেয়াল ভেঙ্গে ফেলেছিলো দুর্বৃত্তরা।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!