- প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ০৭:৫৫ পিএম
রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত কুরিরচর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে রোববার (১৯ জুলাই) সকালে বিএনপির নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনার তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। কুরিরচর গ্রামের আবদুল হাকিম বেপারীর ছেলে ভ্যানচালক শামীম বেপারী (২৬) অভিযোগ করে বলেন, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক দুইটার দিকে বিএনপি অফিসের পাশে তার চার্জে দেওয়া ভ্যানে চার্জ হচ্ছে কিনা তা দেখতে তিনি আসেন। এসময় দেখতে পান অপরিচিত দুইজন ব্যাক্তি বিএনপির অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে মিয়ারচর গ্রামের দিকে চলে যাচ্ছে।
শামীম বেপারী আরও জানান, এসময় তিনি ডাকচিৎকার শুরু করে আগুন নেভানোর কাজ শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাৎক্ষনিক আগুন নিভিয়ে ফেলায় বড়ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
ওই বাজারের ব্যবসায়ী মো. ছিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একটি বোতলের মধ্যে থাকা কিছু পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়েছে।
সরিকল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক মজনু মৃধা বলেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী উপজেলার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!