- প্রকাশিত: ১৭ জুন ২০২৬ ০৭:১৩ পিএম
রাঙ্গাবালীতে মনোহর চন্দ্রশীলের জমির দায়িত্ব নিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি রাঙ্গাবালীতে অনেক জল্পনা কল্পনার পরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরমার্গারেট গ্রামে সুইজগেটের পশ্চিমপাড় আবদার উত্তর পাড়ের মনোহর চন্দ্র শীলের জমির দায়িত্ব নিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির শিকদার । এ সময় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সংখ্যালঘুদের জমি জোরপূর্বক কেউ খেতে পারবেনা। আমরা ওয়ার্ড বিএনপির সংখ্যালঘুদের পাশে আছি। ওয়ার্ড যুবদলের সভাপতি জাফর হাওলাদার বলেন, প্রতিপক্ষরা এক মাসের ভিতর কোন কাগজপত্র না দেখাতে পারলে এই জমিতে মনোহর চন্দ্রশীল ঘরবাড়ি তৈরি করে থাকবে। ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শুকুর বয়াতি বলেন, এই জমির প্রকৃত মালিক মহেন্দ্র চন্দ্রশীল। তার মৃত্যুতে তার পুত্র মনোহর চন্দ্রশীল এই জমির মালিক। এ সময় মনোহর চন্দ্রশীল বলেন, এই জমিতে অনেক ডোবা ছিল বালি দিয়ে ভরাট করেছি। বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছি। নেট দিয়ে বেড়া দিয়েছি। এখন একটি ঘর তৈরি করব। কেননা মানুষের বাড়ি থাকতে আর ইচ্ছা করে না। বাবার পৈত্রিক সম্পত্তির ফিরে যাব। এ বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। ওই এলাকার বাসিন্দা শহিদুল হাওলাদার বলেন, মনোহর চন্দ্রশীল অনেক কষ্ট করেছে।তার বাবার জমির জন্য। তিনি জমি ফিরে পেয়েছে। সরকারি সার্ভেয়ার ও তহশিলদার ঘটনাস্থলে এসে সবাইকে ডেকে মনোহর চন্দ্র শীলের জমিতে পিলার দিয়েছে। এলাকাবাসী অনেক আনন্দিত।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!