শিরোনামঃ

রাজনীতি আমার কাছে একটি ইবাদত  ........ জহির উদ্দিন স্বপন



গৌরনদী (প্রতিনিধি) বিক্রম আকাশ :


সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) জহির উদ্দিন স্বপন-এমপি বলেছেন, রাজনীতি আমার কাছে এবাদত। জনগণের আমানত রক্ষার জন্য আমাকে সরকার যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব যেন আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি, সেই দোয়া করবেন। খালেদা জিয়ার উত্তরাধিকার  হিসেবে তারেক রহমানের কোনও বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ছাত্রদল ও যুবদলকে  আরও সচেতন ও সজাগ থাকতে হবে।  করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানে মঙ্গলবার বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ছরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম কাজল। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বজল, উপজেলা বিএনপির যগ্ম আহবায়ক তাসলিমা পারভিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুলআলম সেন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, পৌর যুবদলের আহবায়ক মো. জাকির হোসেন, বা”চু প্রমূখ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?