শিরোনামঃ

রাজিহার ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেন মিয়ার গণসংযোগ



আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেন মিয়া। তিনি বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বে রয়েছেন।


৩০ আগস্ট বিকেলে রাজিহার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চেংগুটিয়া গ্রামে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।


গণসংযোগকালে সরোয়ার হোসেন মিয়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে রাজিহার ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


সরোয়ার হোসেন মিয়া বলেন, আমি রাজিহার ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা পেলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করার চেষ্টা করব।

জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব রাজিহার ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।


গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী ছরোয়ার হোসেন মিয়া।


আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজিহার ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও মতবিনিময় করার কথাও জানান তিনি

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?