- প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৪ পিএম
পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নুর
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করেন। তার নির্বাচনে বিজয়ী হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ ও নেতাকেরা ফুলেল মালায় শুভেচ্ছা জানান। বিএনপির কার্যালয়ে নুরুল হক নুরকে ফুলের মালা পড়িয়ে দেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব শিপলু খান,গলাচিপা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল বসার প্যাদার স্ত্রী মাহমুদা বেগম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
কেন্দ্রভিত্তিক ফলাফল সমন্বয় করে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ আসনের মোট ১২৪টি ভোটকেন্দ্রে ট্রাক প্রতীকে নুরুল হক নুর পেয়েছেন ৯৬,৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৭৯,৬১৯ ভোট। ফলে ১৬,৮২৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নুর।
যদিও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। গণঅধিকার পরিষদের নির্বাচনের প্রধান এজেন্ট মহিবুল্লাহ এনিম বিজয়ের তথ্য নিশ্চিত করেন। দীর্ঘ দেড় যুগ পর অনুষ্ঠিত এই নির্বাচনে পটুয়াখালী-৩ আসনটি ছিল দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নিজ এলাকায় প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং তার বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের শক্ত অবস্থান লড়াইকে চ্যালেঞ্জিং করে তোলে।
উল্লেখ্য, যুগপৎ আন্দোলনের শরিক দল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে এ আসনটি ছেড়ে দেয় বিএনপি। তবে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান মামুন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৩০ ডিসেম্বর তাকে বহিষ্কার করা হয়। এর আগে ২৮ ডিসেম্বর তিনি স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নুরকে অভিনন্দন জানান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অভিনন্দন, ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী–৩। বিজয়ী হয়ে নুরুল হক নুর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দলমতের ঊর্ধ্বে রাজনৈতিক ও সামাজিক ঐক্য গড়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কমিটমেন্ট।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!