- প্রকাশিত: ১ জুলাই ২০২৫ ১০:৫৩ পিএম
পটুয়াখালীর রাংগাবালীতে সাবমেরিন ক্যাবল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ২
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর রাংগাবালী গহিনখালী গ্রামের নদীর পাড়ের ভূগর্ভস্থ সংযোগস্থলের লাইন কেটে সাবমেরিন ক্যাবল চুরি করার সময় ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ২ জনকে আটক করছে বলে জানা যায়।
সূত্রে আরও জানা যায় ভোলা জেলার বোরহানউদ্দীন থেকে ৩৩ কেভি ফিডার লাইনের পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গলাচিপা উপজেলা থেকে রাংগাবালী উপজেলার দ্বীপ অঞ্চলে নদী তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল সংযোগ লাইন স্থাপন করা হয়েছে।
গত (২৮ জুন) শনিবার রাত ১০:৩০ টার সময় ৮ থেকে ১০ জন লোক ইঞ্জিন চালিত একটি বোট নিয়ে গহিনখালী গ্রামের সংযোগস্থল দিয়ে লাইন কেটে সাবমেরিন ক্যাবল চুরি করার সময় স্পার্কিং এবং বিকট শব্দ পেয়ে সংশ্লিষ্ট ক্যাবল পাহারাদার শান্ত মিয়া স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে ২ জনকে আটক করতে সমর্থ হয়। বাকি ৭ থেকে ৮ জন ইঞ্জিন চালিত বোট নিয়ে পালিয়ে যায়।
আটককৃতরা হলেন পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামের বাদশা মৃধার ছেলে মো. জসিম মৃধা (৩৫) অন্যজন চর মোন্তাজ ইউনিয়নের চর রুস্তুম গ্রামের রাজ্জাক মৃধার ছেলে মো. জুয়েল মৃধা (২৫) অন্যান্য আসামীদের বাড়ী ভোলা জেলা এলাকায়।
রাংগাবালী উপজেলা পল্লী বিদ্যুৎ সাব জোন অফিসে যোগাযোগ করা হলে তারা জানায় শনিবার গভীর রাতে দুষ্কৃতকারী ব্যক্তিরা চুরির উদ্দেশ্যে সংযোগ ক্যাবল কেটে দিলে রাংগাবালী এলাকার জনজীবনে চরম ভোগান্তির সৃষ্টি হয়। পুনরায় লাইন চালুর চেষ্টা অব্যাহত রয়েছে অল্প সময়ের মধ্যে সংযোগ সচল করা সম্ভব হবে।
রাংগাবালী থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ এমারৎ হোসেন জানান অন্তর্ঘাতমূলক অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি মামলা রুজু করে ২ জন আসামী গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক বাকি আসামীদের গ্রেপ্তার করার চেষ্টা চলমান আছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, মামলার তদন্ত অব্যাহত আছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!