- প্রকাশিত: ৭ মে ২০২৬ ০২:২৯ পিএম
পটুয়াখালী মেডিকেল পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক নুর
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর-কে মনোনীত করা হয়েছে—এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়ভাবে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে।
প্রচারে দাবি করা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। ৩ মে ২০২৬ তারিখের ওই কথিত বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী সচিব সুশান্ত কুমার মাহাতো-এর স্বাক্ষর রয়েছে বলে একটি চিঠির কপি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইম দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যটি সত্য। তিনি বলেন, নুরুল হক নুর ছাত্রনেতা থেকে জাতীয় রাজনীতিতে উঠে আসা একজন ব্যক্তি এবং বর্তমানে গণঅধিকার পরিষদের সভাপতি ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ভাষ্য অনুযায়ী, তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে এবং এ উপলক্ষে দলীয়ভাবে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো নিশ্চিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানা গেছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!