- প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ০৬:৫৬ পিএম
প্রধান শিক্ষক কামাল হোসেনকে অত্র বিদ্যালয়ের শিক্ষকদের অভিনন্দন
মাসুদ রেজা ফয়সাল:
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ কর্তৃক সম্মাননা স্মারক লাভ করেছেন বরগুনার বামনা উপজেলার ঐতিহ্যবাহী হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ কামাল হোসেন তালুকদার।
তাঁর এই গৌরবময় অর্জনে হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এক অভিনন্দন বার্তায় মোঃ হাফিজুর রহমান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি বামনা উপজেলা শাখা তিনি বলেন, জনাব মোঃ কামাল হোসেন তালুকদার একজন দক্ষ, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষাগুরু। তাঁর এই সম্মাননা প্রাপ্তি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি সমগ্র বামনা উপজেলার শিক্ষক সমাজের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তাঁর সুদৃঢ় নেতৃত্ব এবং শিক্ষাবান্ধব উদ্যোগের কারণেই বিদ্যালয়টি আজ এই অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে অনন্য ভূমিকা রাখছে।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন গুণী এই শিক্ষককে মূল্যায়ন করে অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শিক্ষা বিস্তারে তাঁর ভবিষ্যৎ পথচলার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন জনাব মোঃ কামাল হোসেন তালুকদারকে এই সম্মাননা স্মারক প্রদান করে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!