- প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ১১:২৯ এএম
পলিথিন–প্লাস্টিক দূষণ প্রতিরোধে বামনায় গণশুনানি
মাসুদ রেজা ফয়সালঃ
হেলভেটাস কো-অপারেশন ও জার্মান সরকারের আর্থিক সহযোগিতায়, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর বাস্তবায়নে এবং ইকো সুন্দরবন প্রকল্পের আয়োজনে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার বেলা ৩টায় বামনা উপজেলার সদর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের খাদ্যগুদাম সংলগ্ন আবাসন এলাকায় এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, পলিথিন বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও এটি পরিবেশ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি। মাটিতে পলিথিন শত বছরেও পচে না—ফলে জমির উর্বরতা কমে যায়, পানি শোষণ ক্ষমতা হ্রাস পায় এবং কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ে। নদী–সমুদ্রের পানিতে মিশে এটি মাছ, কচ্ছপ, পাখিসহ অসংখ্য প্রাণীর মৃত্যুর কারণ হচ্ছে।
তারা আরও বলেন, পলিথিন জ্বালানো হলে বায়ুমণ্ডলে ডাইঅক্সিনসহ মারাত্মক বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, যা মানুষের ফুসফুস ও শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া পলিথিন থেকে উৎপন্ন মাইক্রোপ্লাস্টিক খাবার ও পানির সঙ্গে মানুষের দেহে প্রবেশ করে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের কারণ হতে পারে।
বক্তারা পলিথিনের বিকল্প হিসেবে কাপড়, পাট, কাগজ ও পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের ওপর গুরুত্ব দেন। সরকারের পাশাপাশি জনগণের আচরণগত পরিবর্তন না হলে পলিথিন দূষণ রোধ করা সম্ভব নয় বলে তারা মত দেন।
গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন। সভাপতিত্ব করেন সুন্দরবন সাংবাদিক ফোরামের সিনিয়র সাংবাদিক ও উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নাসির মোল্লা।
এ ছাড়া উপস্থিত ছিলেন—বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ গোলাম কিবরিয়া, মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সদস্য মোঃ মাসুদ রেজা ফয়সাল, ইউপি সদস্য মোঃ তুহিন আকন, বরগুনা জেলা সমন্বয়কারী অনুপ রায় (ইকো সুন্দরবন), কো-অর্ডিনেটর মোঃ খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা পরিবেশ রক্ষায় এখনই পলিথিন ব্যবহার কমিয়ে বিকল্প পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুর কারাগারে থাকা এক যুবলীগ নেতার ম্যানেজারের বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকির অভিযোগ উঠেছে রংপুর জেলা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, গোপালগঞ্জ বাংলাদেশ থেকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!