- প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫ ০৮:২০ পিএম
পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সালঃ
"প্লাস্টিক দূষণ বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর আয়োজনে এক উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই প্রকল্পের আওতায় ১৭টি উপজেলায় ১৭টি যুব নেটওয়ার্ক কাজ করছে। তাদের উদ্যোগে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব ও দূষণ প্রতিরোধে করণীয় বিষয়ে বাজার কমিটি, ব্যবসায়ী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে অবগতিকরণ সভা করা হচ্ছে।
বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, যার ৬০% এলাকা বাংলাদেশের উপকূলীয় জেলায় অবস্থিত। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা জেলার উপকূলীয় পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সুন্দরবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রায় ৩০ লাখ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে সুন্দরবনের বনজ ও জলজ সম্পদের উপর নির্ভরশীল।
১৯৯৯ সালে বাংলাদেশ সরকার সুন্দরবন সংলগ্ন ১০ কিলোমিটার এলাকা পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে। কিন্তু মানবসৃষ্ট কার্যক্রম, বিশেষত পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের ফলে সুন্দরবন ঘেঁষা ৫ জেলার ১৭টি উপজেলায় দূষণ বাড়ছে।
সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা ইয়াসমিন, সহকারী শিক্ষক, হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।
প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ হাফিজুর রহমান, একই বিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম কিবরিয়া, সিনিয়র সাংবাদিক, বামনা, বরগুনা।
এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন
অনুপ রায়, জেলা সমন্বয়কারী, ইকো সুন্দরবন, বরগুনা
মোঃ খলিলুর রহমান, কো-অর্ডিনেটর, বরগুনা জেলা
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে সুন্দরবনকে কেন্দ্র করে জারী গান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!