- প্রকাশিত: ২০ জুন ২০২৫ ০৮:৫৬ পিএম
পিরোজপুরে প্রেমিকসহ আপত্তিকর অবস্থায় গৃহবধূ আটক আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয় জনতা।
মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়ার অভিযোগে প্রেমিকসহ এক গৃহবধূকে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে দুইজনকেই থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কলারণ চন্ডিপুর এলাকায় এই ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে নিশ্চিত করেন ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন।
আটক গৃহবধূ রহিমা বেগম উপজেলার কলারণ গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী। আটক প্রেমিক মিরাজ সিকদার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কালিকাঠি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মনির জোমাদ্দার ও মিরাজ সিকদার একসাথে মালবাহী জাহাজে কাজ করতেন। এই সুবাদে মিরাজের সঙ্গে মনিরের স্ত্রী রহিমা বেগমের পরিচয় হয়। পরে তাদের মধ্যে গড়ে ওঠে পরকীয়া সম্পর্ক।
বৃহস্পতিবার রাতে রহিমা বেগমের স্বামীর অনুপস্থিতিতে মিরাজ তাদের ঘরে এলে স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি মো. মারুফ হোসেন বলেন, “অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় উভয়কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!