- প্রকাশিত: ২২ জুন ২০২৫ ১১:৩৫ পিএম
পিরোজপুরে ব্রিজ ভেঙে খালে, তিন দিনেও শুরু হয়নি মেরামত
কলারন-সন্যাসী-মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলা রুটসহ আশপাশের এলাকায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে অতিরিক্ত কয়লা বহনকারী একটি ট্রাকের ভারে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে কলারন-সন্যাসী-মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলা রুটসহ আশপাশের এলাকায় সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
ব্রিজ ভেঙে যাওয়ার তিন দিন পেরিয়ে গেলেও রবিবার সকাল পর্যন্ত মেরামতের কোনো কাজ শুরু হয়নি। এখনো উদ্ধার হয়নি খালে পড়ে থাকা ট্রাকটি।
শুক্রবার ভোররাতে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর মালবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন হাওলাদার বলেন, “এই ব্রিজ দিয়েই প্রতিদিন যাতায়াত করি। এখন হেঁটেও পার হওয়া যাচ্ছে না। রোগী বা জরুরি কাজে পড়তে হচ্ছে বিপাকে।”
একই গ্রামের বাসিন্দা শামীম রিগান বলেন, “ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। সময়মতো সংস্কার না করায় এখন চরম ভোগান্তিতে পড়েছি। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও যেতে পারছে না ক্লাসে।”
এইচএসসি পরীক্ষার্থী মো. তাওহীদুল ইসলাম বলেন, “আজ পরীক্ষা ছিল, অনেক দূর ঘুরে যেতে হয়েছে। সামনে আরও পরীক্ষা আছে। ব্রিজটা না ঠিক হলে বড় সমস্যা হবে।”
ব্রিজ মেরামতের শ্রমিক মিজান সরদার বলেন, “ট্রাক তোলা না যাওয়ায় কাজ শুরু করতে পারিনি। ট্রাক মালিক বলেছিলেন, তারাই ক্রেন দিয়ে তুলবেন, কিন্তু এখনো কাজ শুরু হয়নি।”
ঠিকাদার শাহ জামাল বলেন, “ট্রাকটি ওঠানো হলেই আমরা ব্রিজের কাজ শুরু করতে পারব।”
পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, “ভাঙা ব্রিজের প্লেটগুলো সরানো হয়েছে। ট্রাকটি খাল থেকে ওঠাতে পারলেই মেরামত শুরু হবে। আশা করছি, এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।”
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!