- প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ০২:০৯ পিএম
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরে মৃ/ত্যু
মোঃ মামুন হাওলাদার শিমুল, ইন্দুর কানী প্রতিনিধি ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে পুকুর খনন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে হানিফ শেখ (৬০)নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের মন্ডল বাড়ীর মিলন শিকদারের পুকুর খননকালে এই দূর্ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী গৌরাঙ্গ শিকদার জানান, আজ সকালে আমার ভাই মিলন শিকদারের পুকুর খননের জন্য পাশ্ববর্তী গ্রামের ৮/১০ জন মাটি কাটা শ্রমিক আসে এবং তাদের কাজ করতে দেখি ।
সঙ্গীয় শ্রমিক আব্বাস হাওলাদার জানান, আমরা সকালে পুকুরে মাটি কাটতে নামি, মাটির কিছু অংশ কাটার পরে নাস্তা খাওয়ার জন্য উপরে উঠি। পরোক্ষনেই হানিফ শেখ রোজা থাকায় একা আবার পুকুরে নামে পানি সেচের জন্য বৈদ্যাতিক জগের মুখ পরিস্কার করার জন্য।
তখন জগে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্টে হন এবং তার চিৎকার শুনে পুকুরের উপরে থাকা আমরা দ্রুত বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতে গেলে ঘর থেকে মালিক পক্ষ লাইন বিচ্ছিন্ন করে দেয়।
তাৎক্ষনিক ভাবে গুরুতর আহত অবস্থায় তাকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক ভাবে ইসিজি করে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেন । সদর হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার হানিফ শেখকে মৃত ঘোষনা করেন ।
ইন্দুরকানী থানা দ্বায়িত্বরত এস আই মোঃ সাইদুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে বিস্তারিত শুনে এসেছি। এ বিষয় যাচাই বাছাই চলছে, ময়নাতদন্তের কাজ চলছে । লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বিপিসি (বোয়ালিয়া, পক্ষিয়া ও চরখালী) স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় নেই...
-
নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের গৌরনদীতে রাতের আধাঁরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ...
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুবিধার্থে...
-
কামরুল সিকদার ভোলা -জেলা প্রতিনিধি দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্যে দিয়ে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!