- প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯ পিএম
পিরোজপুর ইন্দুরকানিতে একই পরিবারের ৩ জনকে চেতনানাশক খাইয়ে চুরি
ইন্দুরকানি ( পিরোজপর)প্রতিনিধি ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে সেহরী খেয়ে একই পরিবারের ৩ জন অচেতন হয়ে পড়ে। পরে তাদের ঘরের মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, তাদের অনুপস্থিতিতে ঘরে থাকা খাবারের সঙ্গে চেতানা নাশক ওষুধ মিশিয়ে দেওয়া হয়। এতে খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা মালামাল চুরি করে পালিয়ে যায়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগরা গ্রামে এ ঘটনা ঘটে।
ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
অসুস্থরা হলেন, ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগরা গ্রামের এনামুল হক (৫০) তার স্ত্রী মরিয়ম (৪৫) এবং মেয়ে সাবিহা (২০)।
ভুক্তভোগী এনামুল হকের ছেলে সাজিদ বলেন, সকাল বেলা পাসের বাড়ির লোকজন বাসায় গিয়ে দেখেন পিছনের দরজা খোলা পরিবারের সবাই অচেতন হয়ে পড়ে আছে। ঘরের সবকিছু এলোমেলো পড়ে আছে। সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্বৃত্তরা ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় খাবারে চেতনানাশক মিশিয়ে দিয়েছিলো দূর্বিত্তরা।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শংযুক্তা সাহা বলেন, সকালে আমাদের হাসপাতালে তিনজনকে অচেতন অবস্থায় নিয়ে আসা হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭২ ঘন্টা না গেলে অচেতন হওয়ার মূল কারণ জানা যাবে না।
এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বলেন, এখন পর্যন্ত ঘটনাটি নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!