- প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ০৮:২১ পিএম
পদ্মবিলা কামিল মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্র সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের খ্যাতনামা পদ্মবিলা কামিল মাদরাসায় কেন্দ্রীয় ছাত্র সংসদ এর নির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ বুধবার (২৯ এপ্রিল) মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। শপথ পাঠ অনুষ্ঠান আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ, উক্ত অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত ভিপি কামিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিয়ামুল ইসলাম, জিএস ইব্রাহিম হোসেন, এজিএস রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদ বিন ওয়ালিদ, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক জিন্নুরাইন গালিব, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু জার গিফারী, ছাত্রী বিষয়ক সম্পাদিকা টুম্পা খাতুন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহিউদ্দিন, প্রকাশনা সম্পাদক সিয়াম, পরিবেশ ও শৃঙ্গলা বিষয়ক সম্পাদক মুহায়মিন, যোগাযোগ বিষয়ক সম্পাদিকা সুমাইয়া খাতুন, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক হুমায়ুন আহম্মেদ সহ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সভাপতি তহিদুল ইসলাম বাপ্পি। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উন্নয়নমূলক কাজে সর্বোপরি সহযোগিতার আশ্বাস প্রদান করেনএবং মাদ্রাসায় পড়ালেখার মান উন্নয়নের জন্য সকল শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত এবং নিয়মিত পড়ালেখা করার পরামর্শ দেন। আগামীতে যেন এই ছাত্র সংসদটি শিক্ষার্থীদের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে পারবে বলে আশা ব্যক্ত করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুমিনুর রহমানের সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে শপথ গ্রহন অনুষ্ঠান শেষ হয়।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!