- প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫ ০৫:৩৭ পিএম
পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টারঃ
বরগুনার পাথরঘাটায় টহল চলাকালীন সময় ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী।
আজ বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে পাথরঘাটা ডিটাচমেন্টের কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার এম আব্দুর রহমান (ট্যাজ), বিএন, পিন নং ২৭৭৭ এর নেতৃত্বে অস্ত্র ও গোলাবারুদসহ একটি সেকশন সিভিল ডাবল কেবিন পিকআপ (পটুয়াখালী ঠ-১১-০০২৫) যোগে রুটিন টহলে ছিলেন।
টহল চলাকালীন সময়ে উপজেলার কাটাখালী গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র মোঃ জসিম (৩৫) কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশিতে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন (নম্বর: ০১৩২৪৬৪৬৩২০) উদ্ধার করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, আটক জসিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং ঘটনাস্থলে মাদক বিক্রির উদ্দেশ্যে গিয়েছিল।
আটক জসিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পাথরঘাটা ডিটাচমেন্টে আনা হয় এবং পরে সকাল ১২টা ১০ মিনিটে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!