- প্রকাশিত: ২৫ জুন ২০২৬ ০৪:২৭ পিএম
অপপ্রচার ও শিষ্টাচার বর্হিভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : অপপ্রচার ও শিষ্টাচার বর্হিভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল| সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলা শহরের বিসিক এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতিন সামনে এসে শেষ হয়। এ মিছিলে যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
পরে সেখানে জেলা যুব দলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, ফরিদপুর বিভাগীয় পয্যাবেক্ষণ কমিটির প্রধান ও কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ সভাপতি সাব্বির আহম্মেদ দিপু, সহসভাপতি মনিরুল ইসলাম সোহাগ, জেলা যুবদলের সাধারন সম্পাদক রাসেকুজ্জামান পলাশ বক্তব্য রাখেন।
গোপালগঞ্জের উন্নয়নের ধারা ধরে রাখতে সকলকে এক্যবদ্ধ থাকার অহবাজ জানিয়ে বক্তারা বলেন, ফ্যাসিস্ট ও বট বাহিনী দেশকে অস্থীতিশীল করা চেষ্ঠা করছে। অপপ্রচার করে এদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। যারা এসব অপকর্ম করবে তাদেরকে ধরে আইনের আওতায় আনার ঘোষনা দেয়া হয়। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!