- প্রকাশিত: ৯ আগস্ট ২০২৫ ০৩:৪৯ পিএম
ওয়ালটন পন্য কিস্তিতে কিনে মারা গেলেন ক্রেতা, পরিবার পেল নগদ অর্থ সহায়তা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পান ব্যবসায়ী বিষ্ণুপদ সাহা। গত ৯ ফেব্রুয়ারি কিস্তিতে চৌরঙ্গীর ওয়ালটন প্লাজা থেকে প্রায় ৩২ হাজার টাকার একটি মোবাইল ফোন ক্রয় করেন তিনি। কিন্তু চার কিস্তি পরিশোধ করার পর ৫ মে অসুস্থতাজনিত কারনে মারা যান বিষ্ণুপদ।
এমন পরিস্থিতিতে "কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি'র আওতায় নগদ আর্থিক সহায়তা করে মৃত গ্রাহকের পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ।
আজ শনিবার (০৯ আগষ্ট) সকালে টুঙ্গিপাড়া উপজেলার চৌরঙ্গঅর মোড়ের ওয়ালটন প্লাজা কার্যালয়ে মৃতের স্ত্রী শান্তি লতা সাহার হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন ওয়ালটন কতৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় ওয়ালটন প্লাজার ডিভিশনাল ৮'র ক্রেডিট ম্যানেজার শাহানুর আলম, ফরিদপুরের ক্রেডিট ম্যানেজার মিজানুর রহমান জোয়ারদার, টুঙ্গিপাড়া শাখার ম্যানেজার মাহিদুল ইসলাম হাওলাদারসহ মৃত ক্রেতার স্ত্রী, সন্তানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওয়ালটন প্লাজার টুঙ্গিপাড়া শাখার ম্যানেজার মাহিদুল ইসলাম জানান, গত ৯ ফেব্রুয়ারি সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাসের কিস্তিতে প্রায় ৩২ হাজার টাকার একটি মোবাইল ফোন ক্রয় করেন পাটগাতী বাজারের পান ব্যবসায়ী বিষ্ণুপদ সাহা। তিনি চার কিস্তি পরিশোধ করার পর গত ৫ জুন অসুস্থতাজনিত কারণে মারা যান। কিছুদিন পর বিষয়টি আমরা জানতে পেরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। তখন ওয়ালটন প্লাজার 'কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি'র আওতায় তাদের বাকি ১৩ হাজার টাকা কেটে রেখে নগদ ৩৭ হাজার টাকা নগদ প্রদান করা হয়েছে। কিস্তিতে পণ্য কিনে কেউ মারা গেলে তার পরিবারকে আর কোনো দায় নিতে হয় না। আমরা চাই দেশীয় পন্য ওয়ালটন থেকে ক্রেতারা যেন সর্বোচ্চ সেবা ও সুবিধা পান।
নগদ টাকা পেয়ে মৃত বিষ্ণুপদ সাহার স্ত্রী শান্তি লতা সাহা বলেন, মোবাইল ফোন কেনার কয়েকদিন পর ওয়ালটন একটি কার্ড দিয়েছিলো। স্বামী মারা যাওয়ার পর আমরা কেউ তাদের বিষয়টি জানাইনি। পরে তারা জানতে পেরে আমাদের আর্থিক সহায়তা করেছে। মোট ৫০ হাজার টাকার মধ্যে তাদের পাওনা ১৩ হাজার টাকা কেটে রেখে ৩৭ হাজার টাকা দিয়েছে। আমরা গরীব মানুষ, তাই এই টাকা আমাদের অনেক উপকারে আসবে।
ওয়ালটন প্লাজার ডিভিশনাল ৮'র ক্রেডিট ম্যানেজার শাহানুর আলম বলেন, কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির' আওতায় একজন ক্রেতা মারা গেলে তার পরিবার ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ও ক্রেতার পরিবারের সদস্য মারা গেলে ২৫ হাজার টাকা দেড় লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পেয়ে থাকেন। পণ্যের বাকি কিস্তির পরিমাণ সমন্বয় করার পর বাকি টাকা ক্রেতার পরিবারকে সহায়তা করা হয়। এভাবেই ওয়ালটন প্লাজা মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!