- প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ০৮:১৯ পিএম
ওসমান হাদির মৃত্যুতে শোকে মুহ্যমান নলছিটি উপজেলা, গ্রামের বাড়িতে মানুষের ঢল, শাহবাগে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি
নলছিটি প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর শুনে তাঁর বসতবাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহলের বাসায় আত্মীয়-স্বজনরা ছুটে আসেন। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে হাদির মৃতদেহ ঢাকায় আসবে। আগামীকাল শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবার। নলছিটিতে মৃতদেহ কখন নিয়ে আসা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। সরকারের উচ্চ পর্যায়ে এবং হাদির স্বজন ও অনুসারিদের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। হাদির মৃত্যুর ঘটনায় জাড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন তাঁর প্রতিবেশীরা। জুলাই বিপ্লবের পরে হাদির মতো একজন বীরযোদ্ধাকে কেন নিরাপত্তা দেওয়া হলো না, এনিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ওসমান হাদির বাসায় বর্তমানে তাঁর বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন আছেন। এলাকাবাসীরদাবি হাদির মৃতদেহ যেন নলছিটিতে এনে জানাজা দেয়ার দাবি তুলেছেন। এছাড়াও
পরিবারের পক্ষ থেকে শাহবাগে শহীদ ওসমান হাদীর নামে স্মৃতিস্তম্ভ তৈরির দাবি জানানো হয়েছে।
ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে দুপুর ২ টা থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসুচি দিয়েছে ঝালকাঠির বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ।
:::
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!