- প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৬:২৫ পিএম
ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে যাচ্ছে ছয় সদস্যের বাংলাদেশ দল।
৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে দল ঘোষণা করেছে বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটি। ৬ সদস্যের এ দলের সঙ্গে থাকবেন একজন দলনেতা। ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড-এর ৪র্থ আসর অনুষ্ঠিত হবে রাশিয়ার সোচি-র ‘সিরিয়াস‘ অলিম্পিক শহরে। আগামী ২০-২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বসবে এ আসর।
.
ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের জন্য নির্বাচিত ছয় সদস্যের মধ্যে আছে ঢাকার হিড ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তর্ষী রহমান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ শিক্ষার্থী এমডি রদিত রায়ান, আইডিয়াল কলেজের শোহিনী শ্যামবের কংকা, পুলিশ লাইন মাধ্যমিক স্কুলের এমডি মোখদুম আমিন ফাহিম, এমডি জুবায়ের হোসেন জিসান রাজশাহী কলেজিয়েট স্কুলের এবং সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল অ্যান্ড কলেজর সায়ন্তন রায়।
এ ছাড়া এ দলের সঙ্গে দলনেতা হিসেবে থাকবেন বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির চেয়ারম্যান মশহুরুল আমিন।
ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশগ্রহণ করবার জন্য বাংলাদেশ দল আগামীকাল রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!