- প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৭ পিএম
অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ খ্রি. যথাযোগ্য সম্মান ও মর্যাদার সাথে উদযাপন উপলক্ষে ভোলা জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান ও ভোলা জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউসারের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কেন্দ্রীয় শহিদ মিনারে রাত ১২.০১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ তাঁদের অবদানের কথা বিনম্রচিত্তে স্মরণ করেন ও দোয়া মোনাজাতের মাধ্যমে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে একুশে ফেব্রুয়ারি সকাল ১১ টায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রারম্ভেই উপস্থিত সকলে ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার,ভোলা জেলা সিভিল সার্জন ডাঃ মনিরুল ইসলাম সহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি এবং বর্তমান প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, "আমাদের এই নতুন প্রজন্ম যেভাবে ইতিহাসকে ধারণ করছে, তা সত্যিই প্রশংসনীয়। আমাদের ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস, তা এভাবেই আমাদের সন্তানদের মাঝে ছড়িয়ে দিতে হবে।"
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!