- প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ০৭:৫২ পিএম
অগ্নি.কাণ্ডে ভষ্মী.ভূত কৃষকের বসতভিটা পরিদর্শন করেছেন বালাগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ
হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি :: সোমবার (০৭ জুলাই) ভয়াবহ অগ্নি.কাণ্ডে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামের দরিদ্র কৃষক আসিদ আলীর সম্পূর্ণ ভষ্মী.ভূত বসতভিটা পরিদর্শন করেছেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ। তিনি আজ বুধবার (০৯ জুলাই) দুপুরে সর্ব.স্বহারা কৃষক আসিদ আলীর পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে আসেন। পরিদর্শনকালে তিনি আসিদ আলীর পরিবারের কাছে সরকারি ত্রাণ তহবিলের খাদ্যসামগ্রী এবং ৪টি কম্বল হস্তান্তর করেন। পাশাপাশি তিনি সরকারের পক্ষ থেকে কৃষক আসিদ আলী গৃহনির্মাণের সহায়তা হিসেবে ৩বান্ডিল ঢেউটিন এবং নগদ ৯হাজার টাকা অনুদান ঘোষণা করেন।
এ সময় স্থানীয় দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জুয়েল আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎকান্তি দাস, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!