- প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ০৭:২৩ পিএম
অবশেষে মৌসুমের প্রথম বৃষ্টির দেখা পেয়েছে গোপালগঞ্জবাসী
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গত কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে বৃষ্টির দেখা পেয়েছে গোপালগঞ্জবাসী। আজ বৃহম্পতিবার সন্ধ্যায় দীর্ঘ প্রতীক্ষিত বছরের প্রথম বৃষ্টিতে তপ্ত প্রকৃতি যেমন শীতল হয়েছে, তেমনি জনমনে ফিরে এসেছে স্বস্তি।
গত এক সপ্তাহ ধরে গোপালগঞ্জের তাপমাত্রা চড়ছিল। অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ ছিল চরমে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাত করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপরই শুরু হয় স্বস্তির বৃষ্টি। এই বৃষ্টিতে শহরের রাস্তাঘাট ভিজে একাকার হয়ে যায় এবং গুমোট ভাব কেটে গিয়ে বইতে শুরু করে শীতল হাওয়া। জেলার বিভিন্ন স্থানে প্রায় ১ ঘন্টা বৃষ্টি হওয়ায় তপ্ত ধরণীকে শীতল করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আনন্দের ঝিলিক বইয়ে দিয়েছে। মানবকুল থেকে শুরু করে প্রাণীকুলেও বয়ে যায় শীতলতার পরশ।
রিক্সা চালক সাইফুল মোল্যা বলেন, প্রখর রোদ আর গরমে আমাদের রিক্সা চালানো দায় হয়ে পড়েছিলো। সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় গরমের হাত থেকে রক্ষা পেলাম।
অপর রিক্সা চালক সবুজ শেখ বলেন, কয়েক দিন ধরে গরম পড়েছিলো। গরমে আমাদের রিক্সা চালাতে খুব কষ্ট হচ্ছিলো। বৃষ্টি হওয়ায় গরম ভাব কেটে যাওয়া ভালো লাগছে।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দয়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, মৌসুমে এই প্রথম গোপালগঞ্জে বৃষ্টিপাত হলো। বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা এই ৩০ মিনিট পযর্ন্ত গোপালগঞ্জে ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের মাত্রা আরো বাড়বে। আমাগী ২-৩ দিন জেলা জুড়ে থেমে থেমে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি “মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে আবদুল গনি স্মৃতি পাঠাগারের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!