- প্রকাশিত: ৩০ জুন ২০২৬ ০২:২২ পিএম
নর্থ সাইপ্রাসে প্রবাসী কল্যাণ পরিষদ বরিশাল বিভাগীয় কমিটি গঠন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ “একতাই শক্তি, একতাই বল। মোগো বাড়ি বরিশাল” এই শ্লোগানে উত্তর সাইপ্রাসে অবস্থানরত বরিশাল বিভাগের বাসিন্দা প্রবাসীদের সার্বিক সহায়তার লক্ষে ৩১ সদস্য বিশিষ্ট “নর্থ সাইপ্রাস প্রবাসী কল্যাণ পরিষদ” বরিশাল বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সাইপ্রাস প্রবাসী মো. ইফাত হোসেন (বিদ্যুৎ) কে আহবায়ক এবং তানভির ইসলাম বাপ্পাকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়াও সাইপ্রাস প্রবাসী মিরাজুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মো. ফরিদ সিকদারকে ১নং যুগ্ম আহবায়ক নির্বাচিত করা হয়েছে।
রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় রাত নয়টার সাইপ্রাসের গিরনে কাপিসি সংলগ্ন চালেয়ান পার্কে (ময়ুর পার্ক) বরিশাল বিভাগের বাসিন্দা দুই শতাধিক সাইপ্রাস প্রবাসীদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় আহবায়ক কমিটির প্রধান উপদেষ্ঠা মঞ্জু আরা বেগমের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাইপ্রাস প্রবাসী মো. আব্দুল মান্নান, মো. জামাল, নাসির উদ্দীন, মিজানুর রহমান, আবুল বাসার, কবির হোসেন ও আঞ্জুয়ারা বেগম।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার সকালে নবনির্বাচিত কমিটির সদস্য সচিব তানভির ইসলাম বাপ্পা জানান, সাইপ্রাসে প্রায় ২০ হাজার বাংলাদেশী বৈধ ভাবে চাকুরী, ব্যবসা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। এরমধ্যে বৃহৎ একটি অংশ বরিশাল বিভাগের বাসিন্দা। যাদের মধ্যে কোন ইউনিটি নেই। যে কারনে সাইপ্রাস প্রবাসী কারো চাকুরী চলে গেলে কিংবা পাসপোর্ট সংক্রান্ত ঝামেলায় পড়লে নানা বিরম্বনায় পরতে হতো। এমনকি কোন প্রবাসী ভাই মৃত্যুবরন করলেও সম্মিলিত ভাবে কেউ এগিয়ে আসতো না। এখন যেহেতু একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সাইপ্রাস প্রবাসীদের সমস্যা সমাধানে এগিয়ে আসবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!