- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ০৫:৫৯ পিএম
নোয়াখালীতে লাল সবুজের বৃক্ষরোপণ কর্মসূচি
নোয়াখালীর বেগমগঞ্জে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের সদস্য অন্তু, ইফতি ও সোহানসহ অন্যান্য সদস্যরা।
উদ্বোধনী বক্তব্যে ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, "বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তাও নিশ্চিত করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ এবং তার সঠিক পরিচর্যা করা। সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।"
এসময় লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের বৃক্ষরোপণ কার্যক্রম সারাদেশে চলমান রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এলাকার অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখতে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক...
-
ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থ অনেক বড়। দায়িত্বে থাকা কিছু ব্যক্তি হিংসা ও লোভের কারণে দেশ ও জনগণের ব্যাপক ক্ষতি...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পুলিশের মাদক বিরোধী অভিযান, বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক ব্যবসায়ী পুলিশের খাঁচায়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!