- প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ১২:১১ পিএম
নলছিটিতে নবাগত ইউএনও-এর শুভেচ্ছা বিনিমিয়
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিমিয় সভা করেছেন নবাগত নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জোবায়ের হাবিব। বুধবার (৩রা ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে নবাগত ইউএনও মো: জোবায়ের হাবিব এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভুমি) মো:রিজভী আহমেদ সবুজ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি শামসুল আলম বাহার, নলছিটি প্রেসক্লাবের সহসভাপতি ‘দৈনিক বংলাদের খবর’র নলছিটি প্রতিনিধি মো: শাহাদাত হোসেন মনু, বীর মুক্তিযোদ্ধা রুস্তম খলিফা, জামায়েতে ইসলামি বাংলাদেশের নলছিটি উপজেলা শাখার নায়েবে আমীর মো:সাঈদুর রহমান কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, নলছিটি প্রেসক্লাবের সহ সম্পাদক দৈনিক মানব জমিন’র নলছিটি উপজেলা প্রতিনিধি কায়কোবাদ তুফান, জুলাই যোদ্ধা ইমরান, সাথি আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা নলছিটি উপজেলা ও পৌর এলাকার অবকাঠামোগত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার পদক্ষেপ প্রহনের অনুরোধ জানান। এ ছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা কমনা করে নবাগত ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ধৈর্য সহকারে সকলের বক্তব্য শুনে আগমী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে হবে দৃঢ় অঙ্গীকার ব্যাক্ত করেন প্রধান আতিথি নবাগত নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জোবায়ের হাবিব।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!