- প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫ ০৪:৫১ পিএম
নলছিটিতে মত বিনিময় সভা করেছেন নবাগত ঝালকাঠি জেলা প্রশাসক মো.মমিন উদ্দীন
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃতবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যকর্মী, ইউপি প্রশাসক, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক মো:মমিন উদ্দীন। সোমবার (০৮ই ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব।
সভার শুরুতে প্রধান অতিথি ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক মো:মমিন উদ্দীনের নলছিটিতে প্রথম আগমন উপলক্ষে নলছিটি প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল, নলছিটি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মো:মজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো:আশরাফ আলী ও উপজেলা কৃষি ককর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া অন্যদের মধ্যে সুশিল সমাজের প্রতিনিধি হিসেবে উপজেলা পাব্লিক লাইব্রেরীর সভাপতি সহকারী অধ্যাপক সামছুল আলম খান বাহার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি নাজমুল হায়দার খান বাদল, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি বিজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক আলী হায়দার বাদল, নলছিটি প্রেসক্লাবের নির্বাহী আব্দুল কুদ্দুস তালুকদার, উপজেলা ইসলামি আন্দোলন সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জাকির হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা নলছিটি উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনার কথা তুলে ধরেন। আসন্ন সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তা নিশ্চিতে গুরুত্ব আরোপ করেন। এছাড়াও এদিন সকালে নলছিটি ভূমি অফিস, নলছিটি থানা ও কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক মো: মমিন উদ্দীন।
মতবিনিময় শেষে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ ও স্মারক বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক মমিন উদ্দীন।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় নিজ ঘরে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে এক গৃহবধূকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত...
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!