- প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ ০১:২৫ পিএম
নলছিটিতে দুস্থ দলীয় কর্মীকে চায়ের দোকান স্থাপনে এক লাখ টাকা দিলেন ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন
নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে দুস্থ দলীয় কর্মীকে স্বাবলম্বী করতে চায়ের দোকান স্থাপনের জন্য এক লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে নলছিটি উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সহায়তা প্রদান ও মতবিনিময় সভায় তিনি নলছিটি উপজেলার স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি মো. কামরুল ইসলামের হাতে এক লাখ টাকার অনুদান তুলে দেন।লাভ শেয়ার বিডির সৌজন্যে এ সহায়তা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার ওয়াহিদুল ইসলাম বাদল, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার, ব্যারিস্টার জাকারিয়া রহমান, সাবেক পৌর মেয়র মুজিবর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না এবং সদস্য সচিব সাঈদুল কবির রানা।
প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন, দলের ত্যাগী ও অসচ্ছল কর্মীদের পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্ব। কর্মীদের আত্মনির্ভরশীল করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, অনুদানের চেয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সমাজের সামর্থ্যবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এর আগে একই দিন বিকেল ৫টায় ঝালকাঠি প্রেসক্লাবে লাভ শেয়ার বিডির উদ্যোগে সাংবাদিক বিথি শর্মা বণিকের হাতে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!