শিরোনামঃ

গলাচিপায় ডেঙ্গু আক্রান্তে বিউটি রানীর  মৃত্যু।



সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ


পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গু আক্রান্তে এক নারীর মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সোমবার  (৯ নভেম্বর) উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার বালুরমাঠ লঞ্চঘাটে এলাকার চায়ের দোকান দার বিউটি রানী দেবনাথ (৪০) নামের গৃহবধু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।  হাসপাতাল সুত্রে তারভাই বাবুল দেবনাথ  জানায়, বিউটি রানী দেবনাথ পটুয়াখালী সদর হাসপাতালে সোমবার  

সকাল  ৮টা ১০ মিনিটে ভর্তি হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর আনুমানিক  ২ টার দিকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু  বরণ করেন।  বিউটি রানী হচ্ছেন উলানিয়া বাজারের অমূল্য চন্দ্র দেবনাথের মেয়ে। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে রেখে গেছেন। এ বিষয়ে ইউপি সদস্য আলমগীর মুন্সি বলেন, বিউটি রানী ছিলেন একজন সংগ্রামী নারী। সংসার পরিচালনার জন্য প্রতিনিয়ত জীবন যুদ্ধকে হার মানিয়েছেন। তার লঞ্চ ঘাটের একটি চায়ের দোকান দিয়ে তিনি সবকিছু করতেন। তার মৃত্যু মানার মতো না। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা খান শোক বার্তা প্রকাশ করেন। তার বাবার বাড়িতে দেহ কাজ সম্পন্ন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?