- প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬ ০৩:৩১ পিএম
গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, বিএনপি অফিস ভাংচুর, আটক-৮
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধের ঘটনাকে কেন্দ্র লগি-বৈঠার মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশের গাড়িতে আগুন ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এসময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির অফিস ভাংচুর করা হয়। এতে পুরো জেলা অবরুদ্ধ হয়ে পড়ে। বিভিন্ন সময় বন্ধ হয়ে যায় ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল। রাতভর চলে ককটেল বিস্ফোরণের ঘটনা।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধের সহিংসতা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। এসব ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে। ৭টি মোটরসাইকেল জব্দ করেছে এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
জানাগেছে, আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসষ্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে জড়ো হন। সেখানে তারা গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় তাঁদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও জড়ো হয়ে লগি-বৈঠার মিছিল বের করেন। পুলিশ তাঁদের সড়ক থেকে সড়িয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির অফিস ভাংচুর করে নেতাকর্মীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনার পর গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। শহরের লঞ্চঘাট গোলচত্ত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অপরদিকে, জেলার গোপালগঞ্জ, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে এবং টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে। এতে এসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
এছাড়া, অবরোধকে কেন্দ্র করে গতকাল সোমবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
তাঁরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এছাড়া, মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজ গেটে ও পুরাতন মুকসুদপুরের আকিজ জুটমিলের সামনে এবং কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া কোটালীপাড়ায় মশাল মিছিল করে নেতাকর্মীরা।
এসব ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় তবে এসব ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, ইউনুস সরকার ও বিএনপি সরকার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করায় সাধারন মানুষের জীবনে অস্থিরতা নেমে এসেছে। জীবনের কোন নিরাপত্তা নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না আসা পযর্ন্ত আমাদের আন্দোলন চলবে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, গতকাল রাতে পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ৭টি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।বদলিজনিত কারণে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!