- প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ০৩:৩৩ পিএম
নলছিটিতে আশ্রয়ন প্রকল্পে ফলজ ও ফুলের বৃক্ষরোপণ
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বিভিন্ন আশ্রয়নে ফলজ ও ফুলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২০ অক্টোবর সকাল ১১টায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ঝালকাঠি জেলা পরিষদের অর্থায়নে এ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
আশ্রয়নের সুবিধাভোগীদের প্রতিটি ঘরের সামনে ফলজ ও ফুলের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কায়কোবাদ তুফান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ কর্মসূচির মাধ্যমে আশ্রয়নের পরিবেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস ভর্তি ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে মৎস্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!