- প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২ পিএম
নলছিটিতে ৬৫ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আটক
নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির মোল্লারহাট এলাকায় ৬৫ পিস ইয়াবাসহ নাসরুল গাডি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি মোল্লারহাট জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারী (শনিবার) দুপুর ২টায় বৈশাখিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মোল্লারহাট তদন্ত কেন্দ্রের এসআই আমিরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অবস্থান নিয়ে সন্দেহভাজন হিসেবে নাসরুল গাড়ি আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
স্থানীয়রা জানান, নাসরুল এলাকায় ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে নলছিটি থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) আশ্রাব আলী বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে তাকে আদালতে প্রেরন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!