- প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৫ পিএম
নলছিটির বিতর্কিত এলজিইডি প্রকৌশলী পুনরায় বদলী আদেশ ফেরাতে দৌড়ঝাপ
নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ইকবাল কবীরকে দ্বিতীয় দফায় বদলির আদেশ জারি করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জারি করা অফিস আদেশে তাকে নলছিটি থেকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় বদলি করা হয়।
এর আগে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরে ৫ আগস্ট পরবর্তী সময়ে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর ওই বছর সেপ্টেম্বরে তার বদলির আদেশ জারি হলেও সেটি কার্যকর হয়নি। অভিযোগ রয়েছে বর্তমান সরকারে এক প্রভাবশালী উপদেষ্টার আত্মীয়ের প্রভাবে সেই আদেশ স্থগিত হয়ে যায় এবং তিনি নলছিটিতেই থেকে যান।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর ২০২০ সালে নলছিটিতে যোগদানের পর থেকেই বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছেন। আওয়ামী লীগের ঠিকাদারের কাজ শেষ হওয়ার আগেই বিল উত্তোলন করে দিতেন এই অসাধু কর্মকর্তা। এছাড়াও উপজেলা প্রকৌশলী ইকবাল কবীরের প্রকাশ্যে ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ।
এসব বিষয়ে বিরুদ্ধে সংবাদ প্রকাশের পরও তিনি স্বৈরাচার সরকারের প্রভাবশালী রাজনৈতিক নেতা সাবেক এমপি আমির হোসেন আমুর ছত্রছায়ায় পদে বহাল ছিলেন। এখনো তিনি আওয়ামী লীগের ঠিকাদারদের বিভিন্ন প্রকল্পের কাজ নিজেই সামলান ও ৫ই আগষ্টের পর থেকেও কয়েকজন আলীগের নেতাদের নির্দেশে কাজ চালাচ্ছিল যাহা বিভিন্ন ভাবে জনগণের চরম দূর্ভোগের কারন হয়ে দাড়িয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৩ সেপ্টেম্বর দ্বিতীয়বার বদলি আদেশ জারি হওয়ার পর উপজেলাবাসীর জনমনে স্বস্তি প্রকাশ করেন। তবে নলছিটিতে বহাল থাকতে ফের দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি। স্থানীয়দের আশঙ্কা, এবারও লবিংয়ের মাধ্যমে বদলির সিদ্ধান্ত ভেস্তে যেতে পারে।
অফিস আদেশে বলা হয়েছে, এই আদেশ জনস্বার্থে জারি করা হইল এবং অবিলম্বে কার্যকর হইবে। তবে নলছিটি এলাকায় এখনো আলোচনা চলছে এই বদলি আদেশ কার্যকর হবে নাকি আগের মতোই প্রভাবশালীদের দৌরাত্ম্যে থেকে যাবেন তিনি।
ঝালকাঠি জেলা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম বলেন, আমি ইতোমধ্যেই তার বদলির আদেশ পেয়েছি। খুব শিগগিরই নিয়ম অনুযায়ী তাকে রিলিজ করা হবে।
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!