- প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ০৫:১৩ পিএম
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে বরগুনার বামনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি পালন
মাসুদ রেজা ফয়সালঃ
আজ ০৩/১২/২০২৫ রোজ বুধবার বরগুনার বামনায় নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
জানা যায়, ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত টানা দশ দিনব্যাপী নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে এই কর্মসূচিতে বামনা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল FWA, FPI, FWV সহ মাঠকর্মীরা অংশ নিয়েছেন।
দাবির ন্যায্যতা তুলে ধরে আন্দোলনরত কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন।
কর্মসূচির কারণে সেবা কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটলেও তারা আশাবাদী—সরকার দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে। অন্যথায় কেন্দ্র ঘোষিত যে কোন কঠিন সিদ্ধান্ত নিতে পারেন
অবস্থান কর্মসূচি প্রতিদিন বামনা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হবে। এসময় বক্তব্য রাখেন
মোঃ মনিরুল ইসলাম পরিবার পরিকল্পনা পরিদর্শক, ইরানি বেগম fwa,
মারুফা আকতার -পরিবার কল্যান পরিদর্শকা প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!