- প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ০৭:৩৪ পিএম
নির্বাচন-গণভোট নিয়ে মতবিনিময় সভা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশালের গৌরনদীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খায়রুল আলম সুমন। সভায় তিনি বলেন-একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যতামূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য ইতোমধ্যে আমরা সবধরনের প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছি। ভোটারগণ যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেলক্ষ্যে সরকারের নির্দেশনা শতভাগ সফল করতে আমরা বদ্ধ পরিকর।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা, গৌরনদী অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সায়িদ, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির সহ অন্যান্যরা। সভায় বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!