- প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ০৭:১০ পিএম
নিরাপদ সড়ক দিবসে হেলমেট পেল মোটরসাইকেল চালকরা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবসে মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন ও বরিশাল সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন অংশে ৭০ জন মোটরসাইকেল চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়।
বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম, বিআরটিএ’র উপ-পরিচালক মো. আতিকুর রহমান, সওজের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহিন মিয়া।
এসময় উপ-বিভাগীয় প্রকৌশলী বলেন, একটি হেলমেট শুধু আইন মেনে ব্যবহার করার বিষয় নয়, এটি জীবনের নিরাপত্তার প্রতীক। তাই সচেতনতা বৃদ্ধি, আইন মানার সংস্কৃতি গড়ে তোলা এবং নাগরিকদের দায়িত্ববোধ জাগ্রত করতে হেলমেট বিতরণ কর্মসূচী গ্রহন করা হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের পাশাপাশি বরিশাল বিভাগের বিভিন্ন সড়কে চলাচলকারী মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!