- প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ১২:৩১ পিএম
নিখোঁজের এক দিন পর তিস্তা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
রিয়াজুল হক সাগর, রংপুর ।
কুড়িগ্রামের রাজারহাটে নিখোঁজের এক দিন পর তিস্তা নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার।
বুধবার ৯জুলাই সকাল ৮:০০টায় তিস্তা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন রংপুরের ডুবারুর দল।
স্থানীয় সুত্রে জানা যায়,রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজারের পশ্চিম পাশ্বে তিস্তা নদীর তীরে বাড়ি রফিকুল ইসলামের তৃতীয় পুত্র নাজিম (৫) গত মঙ্গলবার ৮জুলাই বিকেলে ৫টায় বাড়ির পাশে প্রতিদিনের ন্যায় অন্যান্য ছেলেমেয়েদের সাথে খেলছি।
ওই সময় তার মা পাশেই অন্যান্য মহিলাদের সাথে গল্প করছিলো। হঠাৎ করে মায়ের সন্তানের কথা মনে পড়ে।ছেলেকে চোখে সামনে না পেয়ে এদিক সেদিক খোজাখুজি শুরু করেন। অনেক খোজাখুজি করে না পাওয়া গেলে স্থানীয়দের সন্দেহ হয়,নাজিম নদীতে পড়ে যেতে পারে।কারণ নাজিম যেখানে খেলাধূলা করছিলো তার পাশেই তিস্তানদীর তীরে একটি নৌকা বাধা ছিলো। প্রায়:শ নাজিম নৌকায় উঠতো। পরে অনেক খুজে না পেয়ে রাতেই রাজারহাট ফায়ার স্টেশনের সাব অফিসার আবু তাহেরর সাথে যোগাযোগ করা হলে তিনি রংপুরের ডুবারু দলের লিডার কামরুজ্জামানের সাথে যোগাযোগ করেন। রংপুরের ফায়ার স্টেশন ও রাজারহাট ফায়ার স্টেশনের যৌথ তত্ত্বাবধায়নে ৯ই জুলাই বুধবার সকাল ৮:০০ টায় একদল ডুবারু দল তিস্তা নদীর তীরে বাধা নৌকা টির পাশে পানিতে নামেন। ১০মিনিটের উদ্ধার তৎপরতায় ডুবারু নজরুল ইসলাম নাজিমের মৃত্যু দেহ টি খুজে পান। মৃত্যু নাজিমের মৃত্যু দেহ টি উপরে আনলে স্থানীয়দের মাঝে শোকের মাতম শুরু হয়। অনেকেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। উদ্ধার তৎপরতা শেষে রাজারহাট ফায়ার স্টেশনের সাব অফিসার আবু তাহের ওই ওয়ার্ডের মহিলা মেম্বার মমতাজ বেগমের কাছে মৃত্যু দেহটি হস্তান্তর করে চলে আসেন। এলাকাবাসী উদ্ধারকারী ডুবারু নজরুল ইসলাম ও রাজারহাট ফায়ার স্টেশনের সকল স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ গত ৬ বছর আগে এই তিস্তা নদীর একই স্থানে রফিকুল ইসলামের বাবা ও নিহত নাজিমের দাদু মনতাজ আলী নৌকা সহ পানিতে ডুবে নিরুদ্দেশ হয়ে যান। যা আজও তার হদিস পাওয়া যায়নি।
পর পর দুটি ঘটনায় রফিকুল ইসলাম মানসিক ভাবে ভেঙে পড়েছেন। স্থানীয়রা উপজেলা প্রশাসনের নিকট দাবি জানান অন্তত রফিকুল ইসলামের পুনঃবাসনের সহায়তা করবেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে দেশের সূয্য সন্তানদের স্মরণ করা হয়েছে।কোটালীপাড়া...
-
যবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, যশোর শহরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে...
-
*জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাযোগ্য করে তোলা ভারতীয় গুপ্তচর, পতিত স্বৈরাচারের দোসর...
-
নিজস্ব প্রতিবেদক:কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বরিশালের গৌরনদীতে বিনামূল্যে বিতরণের সরকারী পাঠ্যপুস্তক ভাঙ্গারির দোকানে ক্রয়-বিক্রয়ের অভিযোগ উঠেছে। আইন কানুন না...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!