- প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৪:৪৬ পিএম
নিখোঁজের দুইদিনেও সন্ধ্যান মেলেনি যুবক কাওসারের
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
জরুরি পাসপোর্ট করানোর জন্য রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে পথিমধ্যে রহস্যজনকভাবে নিখোঁজের দুইদিনেও সন্ধ্যান মেলেনি কাওসার হোসেনের (২৫)।
দুইদিনেও কাওসারের কোনধরনের খোঁজ না পেয়ে পাগল প্রায় তার অসহায় পরিবারের সদস্যরা। বিষয়টি সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
রহস্যজনকভাবে নিখোঁজ কাওসার হোসেন বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের আহম্মদ আলী সরদারের ছেলে।
নিখোঁজ কাওসারের পারিবারিক সূত্রে জানা গেছে, জরুরিভাবে পাসপোর্ট করানোর জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গত রবিবার (১৪ ডিসেম্বর) রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় কাওসার।
প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কাওসার হোসেনের ব্যবহৃত মোবাইল (০১৮১৯-৬৮১০৬৬) লোকশনে শেষবারের মতো দেখা গেছে ঢাকার কদমতলী এলাকায় বসে তার মোবাইল ফোনটি বন্ধ করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানিয়েছেন-যেহেতু ঢাকার কদমতলী এলাকা থেকে কাওসার হোসেন নিখোঁজ হয়েছে, তাই তার পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!