- প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪৬ পিএম
নেছারাবাদে ১০৫ বছরের বৃদ্ধার ভোটদান, হাত ধরে কেন্দ্রে নিলেন রুহুল আমিন
ডেস্ক রিপোর্ট :
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৫ নং জলাবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ব্রাহ্মণকাটি গ্রামে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেখা গেল এক হৃদয়ছোঁয়া দৃশ্য। ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে ১০৫ বছর বয়সী এক বৃদ্ধাকে হাত ধরে ভোটকেন্দ্রে নিয়ে যান রুহুল আমিন।
বয়সের ভারে ন্যুব্জ শরীর, চলাফেরায় সীমাবদ্ধতা—তবুও মনোবলে অটুট এই প্রবীণা ভোটার। পরিবারের সদস্যদের কাছে নিজের ইচ্ছা ব্যক্ত করে তিনি বলেন, জীবনের এই শেষ প্রান্তে এসে শেষবারের মতো হলেও তিনি ধানের শীষে একটি ভোট দিতে চান। তার সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে রুহুল আমিন সস্নেহে তার হাত ধরে ধীরে ধীরে কেন্দ্রে পৌঁছে দেন।
কেন্দ্রে উপস্থিত ভোটার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই বলেন, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। শতবর্ষ পেরিয়েও একজন নাগরিকের ভোটাধিকার প্রয়োগের এমন আগ্রহ নিঃসন্দেহে গণতন্ত্রের প্রতি গভীর আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
স্থানীয়দের মতে, এবারের নির্বাচনে ১০০ বছরের বেশি বয়সী কয়েকজন ভোটার ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। ভবিষ্যতে তাদের পক্ষে হয়তো আর ভোটকেন্দ্রে আসা সম্ভব হবে না। তাই নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালীর এসব শতবর্ষী ভোটারদের বিশেষভাবে সম্মাননা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
প্রবীণ এই নারীর দৃঢ় মনোবল যেন নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা—প্রমাণ করে দেয়, বয়স কেবল একটি সংখ্যা; নাগরিক দায়িত্ব পালনের ইচ্ছাশক্তিই সবচেয়ে বড় শক্তি।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!