- প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ১০:৩২ পিএম
নদীতে ভেসে ভারতীয় শিশুর মরদেহ হস্তান্তর
রিয়াজুল হক সাগর, রংপুর ।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে ভারত থেকে ভেসে আসা ভারতীয় শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে জানান পাটগ্রাম থানার তদন্ত ওসি স্বপন কুমার সরকার।
উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারী খুটাডাঙ্গা এলাকায় ধরলা নদী সংলগ্ন একটি খাল থেকে শঙ্খ দ্বীপ ঘোষ (৮) নামে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ মরদেহের পরিচয় জানার জন্য ভারতের কাছে বার্তা পাঠায়। মঙ্গলবার ভারতীয় কর্তৃপক্ষ জানায়, মরদেহটি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার সুস্হিরহাটের বিশ্ব দ্বীপ ঘোষের ছেলে শঙ্খ দ্বীপ ঘোষ। কারণ হিসেবে জানা যায়, নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় এই শিশুটি।
মরদেহ হস্তান্তরের সময় ভারতের ময়নাগুড়ি থানার ইনচার্জ সুবাল ঘোষ, শঙ্খ দ্বীপ ঘোষের বাবা বিশ্ব দ্বীপ ঘোষ, পাটগ্রাম থানার তদন্ত ওসি স্বপন কুমার সরকার, বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্টের কমান্ডার আনজারুল ইসলামসহ বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!