- প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৫ এএম
নদী ভাঙনরোধে সর্বোচ্চ সুরক্ষা দেয়া হবে-জহির উদ্দিন স্বপন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
মন্ত্রীর পদমর্যাদায় থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন বলেছেন-সরকারের পক্ষ থেকে মিয়ারচরবাসীকে নদী ভাঙনরোধে সর্বোচ্চ সুরক্ষা দেয়া হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল দশটায় স্পীড বোর্ডযোগে তিনি বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী মিয়ারচর নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে এই কথা বলেন। পরে বেলা এগারটার দিকে মিয়ারচর লঞ্চঘাট এলাকায় নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন।
এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় সরকারের পক্ষ থেকে মিয়ারচর উপজেলার অন্যান্য এলাকার নদী ভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেয়ার আশ্বাস প্রদান করেছেন।
একইদিন জহির উদ্দিন স্বপন এমপি পালরদী নদীর বোরাদী গরঙ্গল, মোল্লারখাল, মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বিল্বগ্রাম সহ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেছেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ ইব্রাহীম, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!