- প্রকাশিত: ২১ জুন ২০২৫ ০৩:০৮ পিএম
না জেনেই যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : না জেনেই ছাত্রদলের পদ পাওয়া রাজ তালুকদারকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করেছে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদল।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে পদ থেকে বহিস্কার করা হয়।
শুক্রবার (২১ জুন) রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপস্থী কর্মকান্ডে জড়িত থাকার সুপষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী ছত্রদল টুঙ্গিপাড়া উপজেলা শাখার আওতাধীন ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক রেজোয়ান রহমান (রাজ) তালুকদারকে যুগ্ম আহব্বায়কের পদ থেকে অব্যাহতি দেয়া হলো এবং দলের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো।
গত বৃহস্পতিবার (১৯ জুন) ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদনের কয়েক ঘণ্টা পর রাজ তালুকদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে দাবি করেন, তিনি ওই কমিটি সম্পর্কে কিছুই জানেন না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন, আর আগামীতেও থাকবে না।
তার এমন বক্তব্যে স্থানীয় রাজনীতিতে আলোচনার সৃষ্টি হয়। এছাড়া বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আরো আলোচনার সৃষ্টি হয়।
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন জানান, রাজ তালুকদার নিজেই পদ পেতে তার কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলেন। তার এমন কর্মকান্ডে আমরা বিব্রত। তাই তাকে বহিষ্কারের পাশাপাশি তার সাথে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃটেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘অভিযাত্রী...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।পঞ্চগড়ের সাতমেরা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ (৩০)...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নে কথিত ভুল চিকিৎসার অভিযোগে একটি চার মাসের গাভিন গরুর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!