- প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫ ০৬:৩৮ পিএম
মুকসুদপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাড়িঘর ভাংচুরের অভিযোগ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আজ বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার মোচনা ইউনিয়নের ধোপাদি গ্রামের গোলাপ খাঁর ছেলে হাসান খাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাযায়, মোচনা ইউনিয়নের ধোপাদি গ্রামের বাচ্চু খাঁ’র সাথে জমি জমা নিয়ে একই গ্রামের হাসান খাঁ’র সাথে বিরোধ চলে আসছিল।
আজ বুধবার সকালে হাসান খাঁ’র বাড়িতে না থাকার সুযোগে বাচ্চু খাঁ ও তার ছেলে হৃদয় খাঁসহ পরিবারের লোকজন ও ভাড়া করা অজ্ঞাত আরো কয়েক জন দেশীয় অস্ত্রসহ বিরোধপূর্ণ জমিতে থাকা হাসান খাঁর বসতবাড়িতে ভাঙচুর করে দখল করতে আসে। এসময় হাসানের পরিবার বাঁধা দিলেও বাড়ীঘর ও আসবাবপত্র ভাঙচুর করে।
এসময় উপায় না পেয়ে এক পর্যায় হাসান খাঁ জরুরী পরিসেবা “৯৯৯” এ কল করলে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হাসান খাঁ বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী হাসান খাঁ বলেন, জমি নিয়ে বিরোধ চলছিলো। আজ সকালে আমার বাড়ীতে না থাকার সুযোগে বাচ্চু খাঁ’র লোকজন বাড়ীঘর ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে আমি উপায় না পেয়ে “৯৯৯” এ কল করে পুলিশকে জানাই। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় আমি অভিযোগ দায়ের করেছি।
তবে অভিযুক্ত বাচ্চু খাঁর সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যেগাযোগ করা সম্ভব হয়নি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাসেল জানান, নিজেদের মধ্যে জায়গা জমির ভাগ নিয়ে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে এ ঘটনা ঘটে। অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
এই বিভাগের আরো খবর
-
: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে নয়াদিল্লি। তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পৌরশহর মানেই উন্নত সড়ক, কার্যকর ড্রেনেজ, বিশুদ্ধ পানির নিশ্চয়তা, পরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপদ নাগরিক জীবন। কিন্তু...
-
ভোলা প্রতিনিধি ॥ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা এলাকায় এক মাদ্রাসা শিক্ষার্থীর ওপর হামলা, মাদ্রাসায় ভাংচুর গুরুতর জখমের ঘটনায় অভিযুক্তদের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!