- প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ০৬:৩৫ পিএম
মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্কুল ছাত্র নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ১০ম শ্রেণীর শিক্ষার্থী রিফাত শেখের ব্যাটের আঘাতে ইয়াসিন শেখ (১৩) নামে এক ৫ম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাট গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন শেখ বরইহাট গ্রামের আশরাফ শেখের ছেলে ও বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে নিশ্চিত করেছেন মুকসুদপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, বরইহাট গ্রামের জয়নাল শেখের নতুন বাড়ির উঠানে গ্রামের শিশু কিশোররা ব্যাডমিন্টন খেলার জন্য মাঠ তৈরি করে নিয়মিত খেলা ধুলা করে আসছিলো। বুধবার রাত আড়াইটার দিকে খেলার জয় পরাজয় নিয় ইয়াসিন শেখের সাথে রিফাত শেখের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে রিফাত শেখ ব্যাট দিয়ে ইয়াছিন শেখকে আঘাত করলে ব্যাডের মাথার অংশ ভেঙ্গে কানের নিচে ঢুকে যায়। এতে রক্তক্ষরণ হয়ে ইয়াছিন শেখ মারাত্মক আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইয়াছিন মারা যায়।
এ ঘটনার পর থেকে রিফাত ও তার পরিবার পলাতক রয়েছে।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, ঢাকা মেডিকেল হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে বুঝে দেয়া হবে। এ বিষয়ে এখনো কোন মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া এঘটনার সাথে জড়িতকে গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!